“Trigonometry”
গ্রীক ভাষায় ব্যবহূত একটি শব্দ। শব্দটি গ্রীক ভাষায় Tri®Three,
Gonia®Angle, Metron®Measure শব্দ তিনটি থেকে উত্পন্ন হয়েছে। অর্থাত্
শব্দটিকে বিশ্লেষণ করলে ত্রিকোণমিতি বলতে আমরা ঐ বিজ্ঞানকেই বুঝি যার
সাহায্যে ত্রিভুজের বিভিন্ন অংশের পরিমাপ করা যায়। শুরুর দিকে ত্রিকোণমিতি
আবিষ্কারের মূল উদ্দেশ্য এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু নতুন নতুন অনুপাত ও
তত্ত্ব আবিষ্কারের ফলে এ বিজ্ঞানের পরিধি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
অর্থাত্ কেবল ত্রিভুজের কোণ নয়, যে কোনো কোণের পরিমাপের জন্য ত্রিকোণমিতি
ব্যবহার করা হচ্ছে এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতির প্রয়োগ করা
হচ্ছে। সুতরাং আধুনিককালে গণিতের যে কোনো শাখায় শিক্ষালাভ করতে হলে
ত্রিকোণমিতিতে জ্ঞানার্জন অপরিহার্য।
No comments:
Post a Comment